সাড়ে তিন মাসে হামে ৭০২ শিশুর মৃত্যু

সাড়ে তিন মাসে হামে ৭০২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর প্রাণ গেছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭০২ শিশু মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০৭ শিশু। এসময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৯। সবমিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮১ হাজার ২৮৩ রোগী, যাদের মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Share this news as a Photo Card

২৬ জুন ২০২৬

সাড়ে তিন মাসে হামে ৭০২ শিশুর মৃত্যু

www.purboposhchim.com |
fb.com/purboposhchim