আবারও মা হলেন বুবলী

দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল চারটার দিকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য।

এদিন ফেসবুক ভেরিফায়েড ফেসবুক পেজে এ নায়িকা এক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

বুবলীর তার পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন। ছবি অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। আর পোস্টটি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন তিনি।

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

আবারও মা হলেন বুবলী

www.purboposhchim.com |
fb.com/purboposhchim