গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গিয়েছিল। ছাগলটি উদ্ধার করতে গিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

২০ জুন ২০২৬

গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের নিহত ৪

www.purboposhchim.com |
fb.com/purboposhchim