মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা।
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।
ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।
ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলায়। রিখাটার স্কেলে এর মাত্রা ৪.০। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...











