একজন বিজ্ঞাপন ম্যানেজারের আত্মকথন

একজন বিজ্ঞাপন ম্যানেজারের আত্মকথন

ধরেন, লোকটার নাম সামিউল। তিনি একজন বিজ্ঞাপন ম্যানেজার। তার সঙ্গে বড় শিল্পগ্রুপসহ কয়েকজন বিজ্ঞাপন দাতার যোগাযোগ আছে।

তিনি ২০ জন বিজ্ঞাপন পেতে আগ্রহীকে বললেন, আমি ৫০% কমিশনে বিজ্ঞাপন এনে দিব, তবে সেজন্য আগে ৫ হাজার করে টাকা লাগবে। ওই ২০ জন তাকে ৫ হাজার করে ১ লাখ টাকা দিলেন।

এবার তিনি বিজ্ঞাপনদাতার কাছ থেকে ২০ হাজার টাকার বিজ্ঞাপন এনে দিলেন সবাইকেই। অর্থাৎ ২০ জন ৪ লাখ টাকার বিজ্ঞাপন পেলো। ওই বিজ্ঞাপন ম্যানেজার তার কমিশন হিসেবে ৫০% রেখে দিলেন। এতে তিনি ২ লাখ টাকা পেলেন। অর্থাৎ মোট ৩ লাখ পেয়ে গেলেন।

আর প্রথম মাসে বিজ্ঞাপনের টাকা হিসেবে বিজ্ঞাপন গ্রহীতা পেলো হিসেবে- ২০ হাজার। এখান থেকে কমিশন বাদ ১০ হাজার, আর বিজ্ঞাপন পেতে দেওয়া ৫ হাজার বাদ। অর্থাৎ, তার থাকলো ৫ হাজার টাকা। এখান থেকে ১৫% ভ্যাট। অর্থাৎ ২০ হাজারে মোট ৩৫০০ টাকা ভ্যাট। থাকলো ১৫০০।

এই ১৫০০ থেকে আবার, ওই যে ২০ জন বিজ্ঞাপন দাতা, তাদের বিভিন্ন দিবসে বিভিন্ন গিফট পাঠানো, তাদের দাওয়াতে ফুল নিয়ে উপস্থিত হওয়া। এসবে ওই ১৫০০ ও শেষ।

এবার পরের মাসে তো তাহলে মোটামুটি ১০ হাজার থাকার কথা!

এই বিজ্ঞাপন ম্যানেজ করতে, যোগাযোগ রক্ষা করতে বিজ্ঞাপন গ্রহীতাকে অন্তত ১ থেকে ২ জন বেতনভুক্ত কর্মী নিয়োগ দেওয়ান ওই বিজ্ঞাপন ম্যানেজার। তাদের বেতন ধরেন সবমিলিয়ে হাজার দশেকের মতো। মানে যেখানে বিজ্ঞাপন ম্যানেজার পেতে ২০-৩০ হাজার, সেখানে ১০ হাজারে বিজ্ঞাপন ম্যানেজার পাবেন ওই বিজ্ঞাপন গ্রহীতা।

লোকটি হবে বিজ্ঞাপন ম্যানেজারের, অর্থাৎ সেই সামিউলের।

দেখা যাবে, এই যে ১০ হাজারের কর্মী, তার বেতন থেকে ৫০% বেতন কমিশন হিসেবে নিয়ে নেবে সেই সামিউল নামক বিজ্ঞাপন ম্যানেজার।

সঙ্গে তো নিয়মিত গিফট, ফুল দেওয়া চলবেই।

বিজ্ঞাপন গ্রহীতা একবার এই চক্রে ঢুকে গেলে তার চোখের সামনে টাকা আসবে, ঘুরবে, কিন্তু সে টাকা আর বুঝে পাবে না। আর চক্র থেকে বেরও হতে পারবে না।

Share this news as a Photo Card

২৪ জুন ২০২৬

একজন বিজ্ঞাপন ম্যানেজারের আত্মকথন

www.purboposhchim.com |
fb.com/purboposhchim