২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৬ দিনে (১-২৬ অক্টোবর) দেশে ১৯৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩৯১ কোটি টাক। এখন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৯০০ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুসারে, চলতি মাসের প্রথম ২৬ দিনে সবচেয়ে বেশি ৩৭ কোটি ১৪ লাখ ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া অগ্রণী ব্যাংক ১৮ কোটি ৫৩ লাখ, সোনালী ব্যাংক ১৪ কোটি ৩৬ লাখ, ব্র্যাক ব্যাংক ১২ কোটি ২৩ লাখ, জনতা ব্যাংক ১১ কোটি ৬৪ লাখ ও রূপালী ব্যাংক ১০ কোটি ১৯ লাখ ডলার এনেছে।

এর আগে, গত আগস্টে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ডলার। সেপ্টেম্বরে আসে ২৪০ কোটি ডলার, যা গত বছরের সেপ্টেম্বরের ১৩৩ কোটি ডলারের চেয়ে ৮০ শতাংশ বেশি এবং মাস ভিত্তিতে এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছরে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় আসে জুন মাসে। সেটিই একক মাস হিসাবে গত তিন বছরে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাইয়ে এসেছিল ২৫৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ২১ দশমিক ৬১ বিলিয়ন বা ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২৩ দশমিক ৯১ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ডলার।

Share this news as a Photo Card

২৮ অক্টোবর ২০২৪

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

www.purboposhchim.com |
fb.com/purboposhchim