নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
দুলাল হোসেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে বহিষ্কার করে বিএনপি।
সংবাদ সম্মেলনে দুলাল জানান, তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে নন। এজন্য তিনি নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়াকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
এসময় দুলাল হোসেন তার সমর্থকদের নিয়ে দিপু ভূঁইয়াকে বিজয়ী করার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।












