নারায়ণগঞ্জে দিপু ভূঁইয়াসহ যাদের জয়জয়কার

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪টি এবং এনসিপি (শাপলা কলি) ১টি আসনে জয়ী হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে বড় চমক দেখিয়েছেন তরুণ প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): বিএনপির মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯০ হাজার ৪৬১ ভোট।

নারায়ণগঞ্জ-২: বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট। জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ): বিএনপির আজহারুল ইসলাম মান্নান জামায়াতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করে জয়ী হয়েছেন। তিনি সোনারগাঁয়ে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৫৮ ভোট এবং সিদ্ধিরগঞ্জে ৪৫ হাজার ৮৪৫ ভোট। জামায়াতের ড. ইকবাল হোসেন ভূইয়া সোনারগাঁয়ে পেয়েছেন ৮০ হাজার ৫৭৮ ভোট এবং সিদ্ধিরগঞ্জে ৫১ হাজার ৪৪৫ ভোট।

নারায়ণগঞ্জ-৪: এনসিপির তরুণ প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বড় চমক দেখিয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৩৬ ভোট। বিএনপি জোটের মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৭৫ হাজার ৯৭৭ ভোট।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর): চতুর্থবারের মতো জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম। তবে এবার খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।