বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুলে রমজান ছুটি শুরু

বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুলে রমজান ছুটি শুরু

মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। সংশোধিত তালিকার অনুযায়ী, পবিত্র রমজান মাসে ছুটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৬ মার্চ পর্যন্ত।

এদিকে, রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি রিটের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে হাইকোর্ট পুরো রমজান মাসের জন্য সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়।

পরে আপিল বিভাগের চেম্বার আদালত সোমবার ওই আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত দেন।