২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো তিউনিসিয়া।
রোববার (২১ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে জাপানের কাছে ৪–০ গোলে হেরেছে আফ্রিকান দলটি। এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হেরেছিল তিউনিসিয়া।
টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার। আর নকআউটের সম্ভাবনা উজ্জ্বল করল জাপান। আজ জাপানের হয়ে দুটি গোল করেছেন আয়াসে উয়েদা, একটি করে দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল। তবে সব দলেরই গ্রুপে একটি করে ম্যাচ এখনও বাকি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...












