রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি ১৪ তলা ভবনের ১২ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে কাঁটাবনের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পলাশী ফায়ার স্টেশনসহ মোট ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।।

Share this news as a Photo Card

২৭ জুন ২০২৬

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন

www.purboposhchim.com |
fb.com/purboposhchim