চাল আমদানিতে শুল্ক তুলে নিলো সরকার

দেশের বাজারে চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার।

শুক্রবার (১ নভেম্বর) এনবিআর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন বলেন, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সমুদয় আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি বলেন, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ এবং রেগুলেটরি শুল্ক ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ চাল আমদানিতে বিদ্যমান মোট করভার ২৫ থেকে কমিয়ে ২ শতাংশ (অগ্রিম আয়কর) এ নামিয়ে আনা হয়েছে। এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৯.৬০ টাকা কমবে। সমুদয় আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, ভোক্তা পর্যায়ে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং সাধারণ ক্রেতার জন্য তা সহজলভ্য হবে।

এর আগে, গত ২০ অক্টোবর এক প্রজ্ঞাপনে চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং রেগুলেটরি শুল্ক বা আরডি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পাশাপাশি আগাম কর ৫ শতাংশ পুরোপুরি প্রত্যাহার করা হয়েছিল।

Share this news as a Photo Card

০১ নভেম্বর ২০২৪

চাল আমদানিতে শুল্ক তুলে নিলো সরকার

www.purboposhchim.com |
fb.com/purboposhchim