পদ্মাসেতু এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পদ্মাসেতু এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর ও ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি।

জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল দুটিতে থাকা চার ব্যক্তিই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

০৪ নভেম্বর ২০২৪

পদ্মাসেতু এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

www.purboposhchim.com |
fb.com/purboposhchim