নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারতে খেলা থেকে সরে যাওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এর বদলে স্কটল্যান্ডকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
তবে এবারের আসরে অনুপস্থিত থাকলেও, র্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০২৮ সালে যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে টাইগাররা নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুই স্বাগতিক দেশসহ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম নিশ্চিত করেছে তারা।









