আবারও বাড়ল পেট্রোল-অকটেনের দাম

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে আবারও জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার।

রোববার (৩১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তীত থাকছে। নতুন এই দাম সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে।

এর আগে, গত ১৮ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ধরা হয় ১১৫ টাকা। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা র্নির্ধারণ করা হয়।

২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে সরকার।