ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো শাখায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুনের খবর পাওয়া যায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।













