
১৫ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন টিম কুক। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। নতুন সিইও'র নেতৃত্বে আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের পরবর্তী বড় ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নতুন মডেলসহ ফোল্ডেবল আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে।








