‘সরকার ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে’

‘সরকার ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে’

সরকার ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার বৈঠকে প্রথম কর্মদিবসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আমিনুলকে মন্ত্রণালয়ের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় ক্রীড়াবান্ধব দেশ গড়তে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত ও দলীয়করণমুক্ত করতে চাই আমরা। একবারে পরিবর্তন করতে পারব না। ধীরে ধীরে শুরু করতে চাই। ক্রীড়াঙ্গনের মাধ্যমে যেন আগামীতে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে কী কী পরিকল্পনা রয়েছে, এরইমধ্যে আপনারা জেনেছেন। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমরা। জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার পাঁচটি ইভেন্ট বাধ্যতামূলক করতে চাই। এ ব্যাপারগুলো নিয়েই শুরুতে কাজ করব।

Share this news as a Photo Card

১৮ ফেব্রুয়ারি ২০২৬

‘সরকার ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে’

www.purboposhchim.com |
fb.com/purboposhchim