মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

শুরুতেই হতাশা। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি মিসের পর ভেঙে পড়েছিলেন খানিক সময়ের জন্য। তারপর ঘুরে দাঁড়ালেন এবং জোড়া গোল করে ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নিলেন শেষ ৩২ এ। ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩৮ মিনিটে আসে ঐতিহাসিক মুহূর্ত। বাম দিক থেকে আর্জেন্টিনার আক্রমণের সূত্রপাত করেন মেসি নিজেই এবং পেনাল্টি বক্সের প্রান্ত থেকে বলটিকে নিখুঁত শটে পোস্টের নিচের বাম কোণ দিয়ে জালে জড়িয়ে ফিনিশিং করেন। বিশ্বকাপের রেকর্ড ১৭তম গোলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে তো গেলেনই, দলকেও এগিয়ে দিলেন। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

এরপর ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করেন মেসি ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে বাম দিক থেকে আলভারেস বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথেই আর্জেন্টিনা এক বিধ্বংসী কাউন্টার-অ্যাটাকে ওঠে। তার নেওয়া শটটি শ্লাগার ঠেকিয়ে দিলেও বল চলে যায় মেসির পায়ে, যদিও তখন বেশ কয়েকজন অস্ট্রিয়ান ডিফেন্ডার গোললাইন আগলে দাঁড়িয়েছিলেন। মেসির প্রথম প্রচেষ্টাটি সাইওয়াল্ডের গায়ে লেগে ফিরে আসে। কিন্তু দ্বিতীয় শটে তিনি গোললাইনে দাঁড়িয়ে থাকা দানসোকে পরাস্ত করে বল জালে জড়ান।

জে গ্রুপে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। অস্ট্রিয়াকেও হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট। তাতে জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগেই পরের পর্ব নিশ্চিত করল আলবিসেলেস্তেরা।

Share this news as a Photo Card

২৩ জুন ২০২৬

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

www.purboposhchim.com |
fb.com/purboposhchim