আর্জেন্টিনায় একটি ১০ তলা হোটেল ধসে পড়েছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির ভিলা গেসেলে অবস্থিত হোটেলটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।
যে ব্যক্তি মারা গেছেন তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের ছেলে ঘটনাস্থলে ছিল কি না, সেটিও নিশ্চিত নয়। এ ছাড়া যারা আটকা পড়েছেন তারা নির্মাণ শ্রমিক। সেখানে তারা কাজ করছিলেন।
১৯৮৬ সালে হোটেলটি চালু হয়েছিল। এ কারণে হোটেলটির ভেতর সংস্কার কাজ চলছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সূত্র: সিএনএন














