ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করার পর টাকা ফেরত দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থসহ আটক করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার কাছ থেকে জব্দ করা অর্থ ফেরত দেওয়া হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি।











