দ্বীন প্রচারে বাধা আসবেই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম। মুফাসসিররা হলো পথহারা জাতির পথ প্রদর্শক। দ্বীন প্রচারের কাজে বাধা আসবেই। বাধা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মুফাসসির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, ‘অতীতে যারা এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তারা কারও চোখ রাঙানিকে পরোয়া করেনি বরং প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবন কোরবানি করে দিয়েছেন।

মুফাসসিরদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের আরও একটু বেশি সচেতন হওয়া হওয়া দরকার। যদি আপনাদের বয়ানটা কোরআন, সুন্নাহ ও সাহাবিদের জীবনের আলোকে হয় তাহলে মানুষ এর থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারবেন। মুফাসসিরদের একেকটা বক্তব্য জাতির একেকটা মোড় ঘুরিয়ে দেয়। এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। কেননা উলামারা কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।