গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

দেশের একমাত্র সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে।

রোবববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তাপসের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।