দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ।
নিজ এলাকায় গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উল্যাহ বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান? পান না। একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে আবারও রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না।
তিনি আরো বলেন, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন গুনাহগার হবেন।











