Article featured media

প্রধানমন্ত্রীকে ঘিরে তোষামোদের সংস্কৃতির সমালোচনা করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মুখের তেল (তোষামোদ) বন্ধ হলে জ্বালানি তেলের সংকটও কমে আসবে। আমরা উৎসাহিত হই যখন দেখি প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা; আমি নিজেও এত কম টাকায় খেতে পারি না। তবে যারা প্রধানমন্ত্রীর এসব বিষয় প্রচার করেন, তাদের জীবনাচার আবার সম্পূর্ণ ভিন্ন।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সংকট মোকাবিলায় সরকারের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই, সবই কেবল আগামীর পরিকল্পনা। প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। সরকার পরিবর্তন হলেই কেবল আগের সরকারের সমালোচনার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিদ্যুতের মিটার চার্জ ও ডিমান্ড চার্জ নেওয়া এখনো অব্যাহত আছে। ক্যাপাসিটি চার্জের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না দিলে দুষ্টচক্র বুঝে যাবে যে, এ দেশে আইন থাকলেও তা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব।