
ঢাকা উত্তর সিটি করপোরেশন ছেড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৭ সেপ্টেম্বর) এনসিপির গণমাধ্যমবিষয়ক উপকমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এনসিপি জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমের মাধ্যমে সব প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী হয়েছিল। নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শেষে তার ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।








