Article featured media

আরএফএল গ্রুপ তাদের অপারেশন ও প্রোডাকশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বিএসসি বা এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২৬ বছর। নারী ও পুরুষ উভয়েই পদটিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে প্ল্যান্ট পরিচালনায় দক্ষ হওয়ার পাশাপাশি উৎপাদন কার্যক্রম ও শিল্প-প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।

এটি একটি পূর্ণকালীন চাকরি এবং চূড়ান্তভাবে নির্বাচিতদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, কোম্পানির লভ্যাংশ, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এর বাইরেও ছুটির বিনিময়ে অর্থ এবং প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার বিশেষ সুবিধাও দেওয়া হবে।

আবেদনের লিংক এখানে