
আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ ‘মার্কেট ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে আবেদনের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। পদটিতে যিনি নিয়োগ পাবেন, তাঁকে গাজীপুর জেলায় কাজ করতে হবে।
এটি একটি পূর্ণকালীন (ফুল টাইম) বেসরকারি চাকরি। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের লিংক এখানে








